২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মকবুলের ছেলের ১৩ বছর সাজা

অবৈধভাবে সম্পত্তি অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমানকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 10:00 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমানকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মাসুদুরকে দুর্নীতিতে সহযোগিতা করায় তার স্ত্রী সালমা রহমানকেও তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে এই দম্পতির অবৈধভাবে অর্জিত ৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহঙ্গীর আলম মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজসে তিন কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৯১৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একইসঙ্গে তারা অবৈধভাবে ৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫ টাকা অর্জন করেন। এর আগে একই অভিযোগে তার পিতা মকবুল হোসেনকে ১৩ বছরের এবং তার মাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। মাসুদুর ও সালমা পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/