ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের বার্তা বিভাগের প্রধানসহ ১৪ জন সাংবাদিককে সাময়িক বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত সাংবাদিকরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
একুশে টেলিভিশন কর্তৃপক্ষ সাতজনকে সাময়িক বরখাস্ত এবং একজনকে চাকরিচ্যুত করার কথা স্বীকার করেছে। দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের কারণেই এ ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি করছে তারা।
সাংবাদিকরা জানান, সোমবার প্রধান বার্তা সম্পাদককে বরখাস্ত করার প্রতিবাদে সাংবাদিকরা কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ ১৪ জন সাংবাদিককে সাময়িক বরখাস্ত করে। মঙ্গলবার হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়ে কার্যালয়ে ঢুকতে তাদের বারণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সংঘবদ্ধ কর্মবিরতি এবং সোমবার বিকাল ৫টার সংবাদ স
bdnews24