সিরাজগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা সেতুর পশ্চিমে প্রান্তে সয়দাবাদ এলাকায় সোমবার রাতে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের নাম আবু হান (২২)। তিনি সয়দাবাদের আবদুস সাত্তারের ছেলে।
যমুনা সেতু (পশ্চিম) থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল বাশার জানান, সোমবার রাতে আবু হানকে জবাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পারিবারিক শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় যমুনা সেতু (পশ্চিম) থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা বাশার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৩ ঘ.
bdnews24