ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। নির্বাচন কমিশন পরে সুনির্দিষ্ট তারিখ দেবে।
নির্বাচনের বিষয়ে আগামী ২২ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার থেকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দেয়া শুরু হবে।
সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এসব ঘোষণা দেন। রাত ৮টায় টেলিভিশন ও বেতারে এই ভাষণ স
bdnews24