ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকার সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে তুলে নিয়েছে। এখন থেকে দেশের সর্বত্র রাজনৈতিক সভা, অনুষ্ঠান ইত্যাদি করা যাবে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০০৭ এর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর সারাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর শুধু ঢাকায় ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেওয়া হয়।
সোমবার জারি করা প্রজ্ঞাপনে সভা অনুষ্ঠানের ক্ষেত্রে যেসব শর্ত জানানো হয়েছে সেগুলো হলো: সভা অনুষ্ঠানের কমপক্ষে ৪৮ ঘন্টা আগে সংশ্লি
bdnews24