২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ৩৯০ জন নিয়োগ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ৩৯০ জনকে নিয়োগ দিয়েছে বলে এক সরকারী তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ৩৯০ জনকে নিয়োগ দিয়েছে বলে এক সরকারী তথ্য বিবরণীতে জানানো হয়েছে। সোমবার প্রকাশিত এই তথ্য বিবরণীটিতে বলা হয়- এক প্রজ্ঞাপনবলে এ কর্মকর্তাদেরকে বিভিন্ন জেলায় পোস্টিং দেয়া হয়েছে। তাদেরকে আগামী ২২ মে'র মধ্যে জেলা জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিকট যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে সাত দিনের জন্য তাদেরকে জেলা জজের তত্ত্বাবধানে আদালতের কার্যাবলী সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে। দুই বছরের শিক্ষানবীশ স্তর অতিবাহিত হওয়া, নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদেরকে চাকুরিতে স্থায়ী করা হবে। এই তথ্য বিবরণীতে আরও জানানো হয়, গত ২০ মার্চ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ ৩৯০ জন সহকারী জজকে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে নিয়োগ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএ/১৮৪০ ঘ.