বগুড়া, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ড. এএমএম শওকত আলী বলেছেন, ধান-চাল সংগ্রহ অভিযান যাতে কোনভাবেই বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, "শুধু লক্ষ্যমাত্রা অর্জনই নয়, এর বেশি ধান-চালও সরকার কিনবে। জায়গার অভাব থাকার অজুহাত তুলে কোন ধান-চাল ফেরত দেওয়া যাবে না। যে সব এলাকায় খাদ্য সংগ্রহ পরিস্থিতি ভাল, সেখানে গুদামের ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।"
সোমবার সকালে বগুড়া সার্কিট হাউসের সভাকক্ষে জেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, "লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি অর্থাৎ ৮ লাখ ৩ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে উত্তরাঞ্চলের ১৬টি জেলা থেকে। কিন্তু এই অঞ্চলে যে গুদাম রয়েছে তার ধারণ ক্ষমতা চার লাখ টনের কিছু বেশি। এ জন্য যেসব এলাকায় সংগ্রহ পরিস্থিতি ভাল সেখানে নতুন নতুন গুদাম নির্মাণসহ পুরনো গুদাম স
bdnews24