২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়াল চাপা পড়ে কিশোরের মৃত্যু

নগরীর জামাল খান এলাকায় সোমবার সকালে একটি বাড়ির দেয়াল চাপা পড়ে মামুন (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই বাড়ির পাশে তরকারি বিক্রি করতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জামাল খান এলাকায় সোমবার সকালে একটি বাড়ির দেয়াল চাপা পড়ে মামুন (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই বাড়ির পাশে তরকারি বিক্রি করতো। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল দশটার দিকে জামাল খান এলাকায় জেলা নির্বাচন কমিশন অফিস সংলগ্ন একটি বাড়ির দেয়াল ধসে পড়ে। এ সময় পাশে থাকা তরকারি বিক্রেতা মামুন দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে। নিহত মামুনের আর কোন পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৫৫১ ঘ.