২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের জন্য একটি দিন

পৃথিবীর অনন্য একটি শব্দ 'মা'। নয় মাস গর্ভে ধারণ করে, অপরিসীম কষ্ট ও যন্ত্রণা ভোগ করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন মা। সন্তানের মুখের হাসিতেই তিনি ভুলে যান সব দুঃখ আর কষ্টের স্মৃতি। পৃথিবীর তাবৎ সন্তানের একমাত্র আশ্রয় যেন কেবলই মা। যাদের মা নেই তারাও তারার আকাশে তাকিয়ে বলে; ভালো থেকো মা! মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় 'মা দিবস'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৃথিবীর অনন্য একটি শব্দ 'মা'। নয় মাস গর্ভে ধারণ করে, অপরিসীম কষ্ট ও যন্ত্রণা ভোগ করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন মা। সন্তানের মুখের হাসিতেই তিনি ভুলে যান সব দুঃখ আর কষ্টের স্মৃতি। পৃথিবীর তাবৎ সন্তানের একমাত্র আশ্রয় যেন কেবলই মা। যাদের মা নেই তারাও তারার আকাশে তাকিয়ে বলে; ভালো থেকো মা! মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় 'মা দিবস'। ১৮৭০ সালের মে মাসের দ্বিতীয় রোববার যুক্তরাষ্ট্রে জুলিয়া ওয়ার্ড হাওয়ে নামের এক নারী তার মায়ের জন্য একটি দিনকে উৎসর্গ করার ঘোষণা দেন। সেটাই ছিল 'মা দিবস' এর প্রথম ঘোষণা। তার দাবি ছিল দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা। সে সময় খুব একটা সাড়া না পেলেও নিজের শহর বোস্টনে দিবসটি পালিত হয় বেশ ঘটা করেই। ১৮৭২ সালে দিবসটি জাতীয়ভাবে পালনের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রে প্রথমদিকে মা দিবস পালিত হতো নারী সংগঠনগুলোর একক প্রচেষ্টায়। মিশিগানে ১৮৭৭ সালের ১৩ মে প্রথমবারের মতো দিনটি সরকারিভাবে পালিত হয়। পরে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এদিকে ভার্জিনিয়ার নারীদের একটি দল জুলিয়ার প্রস্তাবিত দিনেই 'মা দিবস' পালন করে আসছিল বেশ মর্যাদার সঙ্গে। সেই দলের নেত্রী ছিলেন অ্যানা রিভেস জারভিস। এরপর অনেক পথ পেরিয়ে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে জাতীয় মা দিবসের মর্যাদা দেন। আরও পরে ১৯৬২ সালে দিনটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পায়। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, খ্রিস্টের জন্মের অনেক আগে থেকেই মিশর, রোম ও গ্রিসে মা দিবসের প্রচলন ছিল। তবে তখনকার ধারণাটি ঠিক আজকের মা দিবসের মতো ছিল না। তখন বিষয়টি ছিল দেবতাদের মায়েদের আরাধনা। দেবী আইসিস, সিবিলি, রিয়ার পূজার ছলেই তখন চলতো মাতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন। বর্তমানে বিশ্বের প্রায় ৪৬টি দেশে প্রতিবছর মা দিবস পালন করা হয়। পশ্চিমের দেশগুলোতে এ দিনটিতে সন্তানরা মাকে উপহার পাঠায়। পারিবারিক পর্যায়ে আয়োজিত ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/২২২০ঘ.