২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার মামলায় পাটকেলঘাটা থানার সাবেক ওসির বিরুদ্ধে অভিযোগপত্র

স্ত্রী হত্যা মামলায় পাটকেলঘাটা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে শুক্রবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

সাতক্ষীরা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যা মামলায় পাটকেলঘাটা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে শুক্রবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান সাতক্ষীরার প্রধান বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, পারিবারিক বিরোধের জের ধরে মিজান গত ৫ মার্চ স্ত্রী সাবিহা আক্তারকে (৩৪) মারধর করেন। গুরুতর আহত সাবিহাকে প্রথমে পাটকেলঘাটায় স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে পরদিন ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের মা তৈয়েবুন্নেছা ১০ মার্চ পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার পর মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০২০ ঘ.