২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ নিয়ে মিয়ানমার গেল সশস্ত্র বাহিনীর আরেকটি বিমান

ঘূর্ণিঝড় নার্গিস এ ক্ষতিগ্রস্ত মিয়ানমারের দুর্গতদের সাহায্যার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরেকটি বিমান বৃহস্পতিবার প্রায় ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমার গিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় নার্গিস এ ক্ষতিগ্রস্ত মিয়ানমারের দুর্গতদের সাহায্যার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরেকটি বিমান বৃহস্পতিবার প্রায় ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমার গিয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২১ সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এটা ছিল মিয়ানমারে ত্রাণ সামগ্রী নিয়ে গমনকারী বাংলাদেশ সরকারের পক্ষে দ্বিতীয় ফ্লাইট। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আলু, বিস্কুট, বিভিন্ন ধরনের ওষুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লুঙ্গি, গামছাসহ বিভিন্ন প্রকার কাপড় এবং প্লাস্টিক জাতীয় আচ্ছাদন সামগ্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বাংলাদেশ থেকে যে মানবিক সাহায্য প্রদান করা হয়েছিল তা মিয়ানমার কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৬১৫ ঘ.