২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র দর্শন আমাদের অগ্রযাত্রাকে সার্থক করুক: ফখরুদ্দীন

দেশ আজ এক সমস্যাসঙ্কুল বন্ধুর পথ পাড়ি দিচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, এই সঙ্কট থেকে উত্তরণের জন্য সমাজের সর্বস্তরে শুভচিন্তা, মানবিক বোধ ও সহনশীলতার উদয় হোক; রবীন্দ্র-চিন্তা ও দর্শন আমাদের অগ্রযাত্রাকে সফল ও সার্থক করে তুলুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশ আজ এক সমস্যাসঙ্কুল বন্ধুর পথ পাড়ি দিচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, এই সঙ্কট থেকে উত্তরণের জন্য সমাজের সর্বস্তরে শুভচিন্তা, মানবিক বোধ ও সহনশীলতার উদয় হোক; রবীন্দ্র-চিন্তা ও দর্শন আমাদের অগ্রযাত্রাকে সফল ও সার্থক করে তুলুক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশে আজ আমরা এক সমস্যা-সঙ্কুল বন্ধুর পথ উত্তরণের মধ্য দিয়ে সুন্দর, সুষম, সুবিন্যস্ত সমাজ ও জীবন গড়ে তোলার দুরূহ কাজে ব্যাপৃত। আশা করি, কামনা করি, সমাজের সর্বস্তরে শুভচিন্তা, মানবিক বোধ ও সহনশীলতার উদয় হোক; রবীন্দ্র-চিন্তা ও দর্শন আমাদের অগ্রযাত্রাকে সফল ও সার্থক করে তুলুক।" রবি ঠাকুরকে আমাদের সংস্কৃতিক চেতনার কালজয়ী পথ প্রদর্শক অভিহিত করে ফখরুদ্দীন আহমদ বলেন, "আমাদের প্রাত্যহিক জীবনে কবিতা ও গানে, সমাজ ও সংস্কৃতির প্রতিটি অঙ্গনে তার চির অম্লান উপস্থিতি আমরা সতত অনুভব করি।" তিনি বলেন, "সাহিত্যের প্রতিটি শাখায় সৃজনশীল ও অনিন্দ্য সুন্দর রচনার মাধ্যমে তিনি বাংলাভাষীর হৃদয়ে গড়ে তুলেছেন সুদীপ্ত চিরস্থায়ী আসন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি