২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নিকুঞ্জে জনশক্তি ব্যবসায়ী খুন

রাজধানীর খিলক্ষেত এলাকায় বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক জনশক্তি ব্যবসায়ী খুন হয়েছেন। খিলক্ষেত থানার উপপরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিকুঞ্জ- ২ এর ১১ নম্বর রোডের ২৫ নম্বর প্লটের সামনে মমিনুল আলম শিমুল (৩৪) কে গুলি চালিয়ে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর খিলক্ষেত এলাকায় বুধবার সন্ত্রাসীদের গুলিতে এক জনশক্তি ব্যবসায়ী খুন হয়েছেন। খিলক্ষেত থানার উপপরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিকুঞ্জ- ২ এর ১১ নম্বর রোডের ২৫ নম্বর প্লটের সামনে মমিনুল আলম শিমুল (৩৪) কে গুলি চালিয়ে হত্যা করা হয়। শিমুলের বড় ভাই মাকসুদুল আলম এব্যাপারে একটি মামলা করেছেন উল্লেখ করে উপপরিদর্শক আব্দুল মান্নান জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, হত্যাকান্ডের সঙ্গে শিমুলের সাবেক ব্যবসায়িক সহযোগী তার আপন ভায়রা মিজানুর রহমান জড়িত থাকতে পারেন। বড় ভাই মাকসুদুল আলম মামলায় উল্লেখ করেছেন, বিরোধের কারণে শিমুল ও মিজানুর প্রায় ৫ বছর আগে আলাদা হয়ে যায়। পরে শিমুল একটি আলাদা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। শিমুলের ভগ্নিপতি কামরুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে শিমুল বাসা থেকে বের হয়ে রিক্সায় ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে কিছুদুর যাওয়ার পরই কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিমুলের দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচর থানার গাজীনগর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০৩৯ঘ.