রাঙামাটি, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মেঘলাছড়া গ্রামে বুধবার হাতির আক্রমণে এক শিশু মারা গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার প্রথম প্রহরে (রাত ১টার দিকে) এক দল বুনো হাতি মেঘলাছড়া গ্রামে গ্রামের চিং থুই প্র" মারমার(৪৮) বাসায় হানা দেয়। হাতির পায়ের নিচে চাপা পড়ে চিং থুইয়ের আট বছর বয়সী ছেলে তোফাই মং মারমা ঘটনাস্থলেই মারা যায়।
হাতির আক্রমণে চিং থুই প্র" মারমা(৪৮), তার স্ত্রী রেনেমা মারমা(৩৮) ও ছেলে থুইমং মারমা(১০) আহতহয়েছে। এদের মধ্যে রেনেমা মারমা ও থুমং মারামাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী হাতির আক্রমণে এক জনের মৃত্যুর কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৩ ঘ.
bdnews24