চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) সঙ্গে গ্যাস সরবরাহের চুক্তি বাতিলের দাবি করে ওই গ্যাস চট্টগ্রামের অন্য শিল্প কারখানায় দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
বুধবার চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়। ব্যবসায়ীরা বলছেন, অসম চুক্তির ফলে বর্তমানে নামমাত্র মূল্যে কাফকোকে গ্যাস দিচ্ছে সরকার।
সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, "কাফকো চুক্তি দেশকে শেষ করে দিচ্ছে। একদিকে কাফকোকে নামমাত্র মূল্যে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে গ্যাসের অভাবে চট্টগ্রামের অন্য শিল্প কারখানাগুলো বন্ধ হতে বসেছে। আমরা এ চুক্তি বাতিলের মাধ্যমে চট্টগ্রামে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের দাবি জানাচ্ছি।"
চুক্তি বাতিলের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
'ব্যবসা-বাণিজ্য ও চট্টগ্রামের উন্নয়ন' শীর্ষক ওই সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী অনুযোগ করেন, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও চট্টগ্রামকেই অবহলোর স্বীকার হতে হচ্ছে।
তিনি বলেন, "দেশের জন্য বারবার কেন চট্টগ্রামকেই ত্যাগ স্বীকার করতে হবে? গ্যাস-বিদ্যুতসহ অন্যান্য ক্ষেত্রে যে বৈষম্য করা হচ্ছে তার একটি সীমা আছে।"
সঙ্কটের কারণে চট্টগ্রামের নতুন শিল্প কারখানায় গ্যাস রয়েসয়ে সরবরাহ করা হবে বলে স
bdnews24