২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

মজুরি বাড়ানোর দাবিতে চট্টগ্রামে তিনটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সোমবার দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বিকেলে গার্মেন্টস মালিকদের সমিতি বিজিএমইএ নেতাদের হস্তক্ষেপে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার সকালে আবার আলোচনা হবে বলে পুলিশ ও বিজিএমইএ সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে চট্টগ্রামে তিনটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সোমবার দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বিকেলে গার্মেন্টস মালিকদের সমিতি বিজিএমইএ নেতাদের হস্তক্ষেপে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার সকালে আবার আলোচনা হবে বলে পুলিশ ও বিজিএমইএ সূত্রে জানা গেছে। চন্দাঁগাও থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, সোমবার সকালের পালার কাজ শুরুর কিছুক্ষণ পর চান্দঁগাও বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্র"পের অর্কিড সোয়েটার কারখানায় শ্রমিকরা মজুরি (উৎপাদনপ্রতি) বাড়ানোর দাবিতে একে একে কারখানা প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এরপর শ্রমিকরা এক যোগে কর্মবিরতি শুরু করে। তিনি জানান, এ কারখানায় কর্মবিরতির খবর পেয়ে একই গ্র"পের মালিকানাধীন গ্লোবাল নিটওয়্যার ও সাভার নিটওয়্যারের শ্রমিকরাও এতে যোগ দেয়। শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনায় বিকেলে বিজেএমইএ ও পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে তাদের আলোচনার ব্যবস্থা করে। বিজিএমইএ'র সচিব মাঈনুদ্দিন জানান, অর্কিডের নিটিং শাখার শ্রমিকরা 'পিস রেট' (উৎপাদন হিসেবে মজুরি) বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে। পরে আলোচনা চলার একপর্যায়ে শ্রমিকরা কোন সিদ্ধান্ত ছাড়াই চলে যায়। তিনি জানান, মঙ্গলবার সকালে অচলাবস্থা কাটাতে আবার আলোচনা বসবে দুপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১১৩ ঘ.