ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর বেলাব উপজেলার প্রত্যন্ত দুটি গ্রাম উয়ারী ও বটেশ্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রততত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিভাগের শিক্ষার্থীরা প্রায় আট বছর ধরে সেখানে সম্মৃদ্ধ এক প্রত্নজনপদের অনুসন্ধান চালাচ্ছে। এরই মধ্যে উয়ারী গ্রামে দলটি খুঁজে পেয়েছে প্রাচীর ঘেরা এক নগরী। বটেশ্বরেও পাওয়া গেছে বেশ কিছু প্রত্ননিদর্শন। অধ্যাপক মোস্তাফিজুর রহমানের দাবি, বাংলাদেশে এখন পর্যন্ত খুঁজে পাওয়া প্রাচীন জনপদের মধ্যে উয়ারী-বটেশ্বর সবচেয়ে পুরোনো। সেখানকার প্রাচীর ঘেরা জনপদকে তিনি মনে করছেন হারিয়ে যাওয়া এক দূর্গনগরী বলে।
উয়ারী গ্রামে পুরাকীর্তি অনুসন্ধানের প্রথম আনুষ্ঠানিক কাজ শুরু হয় ২০০০ সালে। অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, ১৯৩০ এর দশকের শুরু থেকেই এলাকার স্কুল শিক্ষক হানিফ পাঠান গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রত
bdnews24