২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির দাবিতে আ. লীগের গণ অনশন শুরু

শেখ হাসিনার মুক্তি ও 'সুচিকিৎসার' জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে সোমবার সকালে আওয়ামী লীগের পূর্বঘোষিত গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একযোগে সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 04:52 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেখ হাসিনার মুক্তি ও 'সুচিকিৎসার' জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে সোমবার সকালে আওয়ামী লীগের পূর্বঘোষিত গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একযোগে সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে। অনশন শুরুর দুই মিনিট আগেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক নির্ধারিত সময়ে তাদের এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন । ধানমণ্ডির কার্যালয়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কেন্দ্রীয় বিভাগীয় উপ কমিটির সহ সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া কার্যালয়ের বাইরের আঙ্গিনায় সামিয়ানা টাঙিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের অনশনে অংশ নেওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সদস্যরাও এতে অংশ নিচ্ছে। দলীয় সভানেত্রীর কার্যালয়ের ভিতরে দুটি বড় ঘরের সব আসবাবপত্র সরিয়ে সেখানে কার্পেট বিছিয়ে নেতাদের বসার ব্যবস্থা করা হয়েছে। অনশন কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানমণ্ডি কার্যালয়ের সামনে রাস্তায় দাঙ্গা পুলিশ অবস্থান করছে। ধানমণ্ডির কার্যালয়ে এ অনশনে যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আব্দুর রহমান, ড. আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান খান, নুরুল ইসলাম নাহিদ, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ইসলাম, অ্যাডভোকেট বাসেত মজুমদার, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অসীম কুমার উকিল, বিএম মোজাম্মেল হক প্রমুখ। এদিকে একই দাবিতে বন্ধুবঙ্গ এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অনশনে অংশ নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, বংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন। প্রতিটি সংগঠন ও অঙ্গসংগঠনই আলাদা আলাদা করে এ কর্মসূচি পালন করছেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনশনে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন তাজুল ইসলাম, মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথি সহ আরো অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এফএফ/জিএনএ/১০৪৪ ঘ.