ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
তিনি বলেন, "ইতিহাসের শিক্ষা সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে। ভাষা শহীদ ও বীরশ্রেষ্ঠদের গ্রামে স্থায়ী স্মারক হিসেবে গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর নির্মাণের উদ্যোগ পরবর্তী প্রজন্মের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।"
ভোলা সদর উপজেলাধীন মোস্তফা কামাল নগর গ্রামে (আগের নাম মৌটুপী) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।
এর আগে তিনি এ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
আমাদের ভোলা প্রতিনিধি জানান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম।
তিনি বলেন, "বাঙালির অর্জন অন্যান্য জাতির চেয়ে বেশি। দাবি আদায়ে বাঙালি জাতি মাথা নত করে না। বাঙালির প্রথম অর্জন ভাষা, দ্বিতীয় অর্জন স্বাধীন দেশ।
শফিউল্লাহ বলেন, স্বাধীনতার অনেক বছর পার হয়েছে অথচ যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করা হয়নি।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে বলেন, "আপনারা অনেক ভাল ভাল কাজ করছেন। যুদ্ধাপরাধীদের বিচার আপনারা শুরু করে যান। আমরা দেখব নির্বাচিত সরকার এসে এ কাজটা শেষ করে কিনা?"
দেশের বিভিন্ন স্থানে বধ্যভূমি খুঁজে বের করার এবং অযতে
bdnews24