২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজপথে নামলে তবে যুদ্ধাপরাধীদের বিচার হবে'

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাজপথে যেতে হবে। শহীদ জননী জাহানারা ইমামের ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাজপথে যেতে হবে। শহীদ জননী জাহানারা ইমামের ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে '৭১-এর যুদ্ধাপরাধ ও জামাতে ইসলামী' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সভাপতির বক্তব্যে কবীর চৌধুরী বলেন, "এদেশে রাজপথে আন্দোলন ছাড়া কোনো বড় বিজয় আসেনি। এই দাবি (যুদ্ধাপরাধীর বিচার) পূরণের জন্যও রাজপথে যেতে হবে। তবে আমরা বিশৃঙ্খলা চাই না। সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করি। এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করতে না পারুক, অন্তত বিচার প্রক্রিয়া শুরু করুক।" সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বিভিন্ন আইন ও সংবিধানের ব্যাখ্যা তুলে ধরে বলেন, "দেশের আইন অনুযায়ীই যুদ্ধাপরাধীদের বিচার এবং ধর্মভিত্তিক ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব।" অধ্যাপক ও লেখক মুনতাসীর মামুন বলেন, "রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে না পারলে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয়।" বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের 'বিচার করবে না' মন্তব্য করে তিনি বলেন, "আমরা যখন রাজপথে নামব, তখন বিচার হবে।" সাংবাদিক কামাল লোহানী বলেন, "লড়াই করেই আমাদের অধিকার আদায় করতে হবে। গণঐক্য তৈরি করতে পারলেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।" আলোচনা সভার সূচনা বক্তব্যে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির একাত্তর সালে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের চিত্র তুলে ধরে বলেন, "এই ঘাতক দলটি ১৯৫৩ সাল থেকেই ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি করে আসছে।" তিনি বলেন, "যেদিন যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং ধর্মভিত্তিক ও সা