২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সন্দেহভাজন চরমপন্থীদের হামলায় পুলিশ নিহত, অস্ত্র লুট

বাগমারার তাহেরপুরে শুক্রবার সন্ধ্যায় টহল পুলিশের ওপর সন্দেহভাজন চরমপন্থীদের হামলায় এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন পুলিশ ও এক আনসার সদস্য। সন্ত্রাসীরা টহল দলের কাছ থেকে চারটি চায়নিজ রাইফেলসহ পাঁচটি অস্ত্র লুটে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 06:05 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

রাজশাহী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগমারার তাহেরপুরে শুক্রবার সন্ধ্যায় টহল পুলিশের ওপর সন্দেহভাজন চরমপন্থীদের হামলায় এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন পুলিশ ও এক আনসার সদস্য। সন্ত্রাসীরা টহল দলের কাছ থেকে চারটি চায়নিজ রাইফেলসহ পাঁচটি অস্ত্র লুটে নিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাগমারার তাহেরপুর কলেজের কাছে এ ঘটনা ঘটে। পুুলিশ বলছে, হামলাকারীরা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম.এল-লাল পতাকা) সদস্য। নিহত পুলিশ কনস্টেবলের নাম মিজানুর রহমান। আহতরা হলেন- পুলিশের নায়েক শাহীনুর, কনস্টেবল সামিউল কবীর, কনস্টেবল সারোয়ার ও আনসার সদস্য আব্দুল আজিজ। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলায়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম জানান, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পর গরুর হাটে টহল শেষে করে পুলিশের একজন নায়েক ও চারজন কনস্টেবল তাহেরপুর ক্যাম্পে ফিরছিলেন। তাদের সঙ্গে দুজন আনসার সদস্যও ছিল। তারা তাহেরপুর কলেজ এলাকায় পৌঁছানোর পর ১০/১২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা চালায়। ফাইজুল ইসলাম জানান, এ সময় কনস্টেবল মিজানের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যরাও আহত হন। পরে মিজানের লাশ তাহেরপুর কলেজ গেটের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের সঙ্গে থাকা চারটি রাইফেলসহ পাঁচটি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, এম এল- লাল পতাকার পক্ষে শ্লে