২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্গিস নয়, রাজধানীসহ কয়েক জেলায় কালবৈশাখী

'নার্গিস নয়, এটা কালবৈশাখী'- শুক্রবার রাতে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরুর পর আবহাওয়া অফিসে টেলিফোন করতেই এভাবে আশ্বস্ত করেন সহকারী আবহাওয়া কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, সন্ধ্যার পর রাজশাহী, রংপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জায়গায় কালবৈশাখী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'নার্গিস নয়, এটা কালবৈশাখী'- শুক্রবার রাতে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরুর পর আবহাওয়া অফিসে টেলিফোন করতেই এভাবে আশ্বস্ত করেন সহকারী আবহাওয়া কর্মকর্তা আব্দুর রহমান। তিনি জানান, সন্ধ্যার পর রাজশাহী, রংপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জায়গায় কালবৈশাখী হয়েছে। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় নার্গিসের উৎপত্তির পর থেকেই দেশের মানুষের মনে গত ১৫ নভেম্বর সিডরের স্মৃতি ফিরে ফিরে আসছিল। শুক্রবার আবহাওয়া অফিস ঘোষণা দিল- নার্গিসের বাংলাদেশে আসার আশঙ্কা কম। তাদের এ ঘোষণায় স্বস্তির শ্বাস ফেললো মানুষ। বাংলাদেশ থেকে দূরে থাকলেও সন্ধ্যা ৬টার পর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করে নার্গিস। আর রাত আটটার পর রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই ভেবে নেন, এটা বোধহয় নার্গিসেরই প্রভাব। খোঁজ খবর নিতে শুরু করেন আবহাওয়া অফিসে। সহকারী আবহাওয়া কর্মকর্তা আব্দুর রহমান জানান, রাজধানীর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল তা মৌসুমী ঝড় অর্থাৎ কালবৈশাখী। ঢাকার বাইরে টাঙ্গাইলসহ আরও কয়েকটি জায়গায় শুক্রবার রাতে এরকম ঝড় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.