ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় সন্ত্রাসী ঘটনার পর সীমান্তের সাতটি গ্রাম এখন জনমানবশূন্য। ঘটনাস্থল ঘুরে এসে এমনটাই জানালেন রাজনীতিক, শিক্ষক ও সমাজকর্মীদের একটি পরিদর্শক দল। তারা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাহাড়িরা এখনও মানবেতর দিন কাটাচ্ছে।
গত ২০ এপ্রিল সাজেক ইউনিয়নের গঙ্গারাম মূখের বাঘাইহাট নার্সারি এলাকায় সাতটি গ্রামের ১৩২টি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে ধ্বংস হয় বাঙালিদের ৭৯টি এবং পাহাড়িদের ৫৩টি ঘরবাড়ি।
গত ২৭ এপ্রিল ওই এলাকায় যায় পরিদর্শক দলটি। তারা সাজেক ঘুরে এসে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মানস চৌধুরী।
তিনি বলেন, "২৭ এপ্রিল সকালে আমরা বাঘাইহাট বাজার থেকে এলাকার ভেতরে ঢুকতে রাস্তার দু'ধারে বিচ্ছিন্নভাবে পুড়ে যাওয়া ঘরবাড়ি দেখি। জনমানবশূন্য ওই এলাকা যেন শ্মশানঘাট।"
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ক্ষতিগ্রস্ত বাঙালিরা সরকারের তত্ত্বাবধানে স্থানীয় বাজারে আশ্রয় পেলেও পাহাড়িরা আতঙ্কিত অবস্থায় বৌদ্ধ মন্দির, আত
bdnews24