২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়া জাতীয় উদ্যানে শেভরনের জরিপ বন্ধে বাপা'র মানববন্ধন

লাউয়াছড়া জাতীয় উদ্যান ও এর আশপাশের এলাকায় শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ অবিলম্বে বন্ধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এর পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইতোমধ্যে যে পরিবেশগত, মানবিক ও আর্থিক বিপর্য়য় হয়েছে তার তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মৌলভীবাজার, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাউয়াছড়া জাতীয় উদ্যান ও এর আশপাশের এলাকায় শেভরনের ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ অবিলম্বে বন্ধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এর পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইতোমধ্যে যে পরিবেশগত, মানবিক ও আর্থিক বিপর্য়য় হয়েছে তার তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাপা ও সিলেট পরিবেশ আন্দোলন (সিপা), মৌলভীবাজার পরিবেশ আন্দোলন (মৌপা) ও হবিগঞ্জ পরিবেশ আন্দোল (হপা) এর ব্যানারে নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয় বেসরকারি সংস্থা (এনজিও) শেড, মাগুরছড়া গ্যাস সম্পদ ধ্বংসের ক্ষতিপুরণ আদায় জাতীয় কমিটি, গ্রিন পিস ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা । মানববন্ধন শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, শেভরনের এই জরিপ কাজের ফলে ইতোমধ্যেই লাউয়াছড়ায় নানাবিধ পরিবেশগত ও সামাজিক সংকট শুরু হয়েছে। এক সপ্তাহ আগে থেকে মাটিতে গর্ত করে বিষ্ফোরণ ঘটানো শুরু হয়েছে। এই বিস্ফোরণের বিকট শব্দ ও কম্পনের ফলে লাউয়াছড়ার আশপাশের গ্রামগুলোতে বহু কাঁচা-পাকা বাড়ির দেয়াল ফেটে গেছে। বন্য প্রাণী ভয়ে লোকালয়ে চলে আসছে। জরিপ কাজে ব্যবহৃত রাসায়নিক বর্জ্যরে তলানী বনের ছড়া বেয়ে মিশবে হাইল হাওরে। নষ্ট হবে তারও পরিবেশ। ছয় মাসব্যাপী জরিপ কার্য়ক্রমের ফলে এই বনের ওপর নির্ভর করে বেঁচে থাকা স্থানীয় খাসিয়া, মান্দি, ত্রিপুরা প্রভৃতি আদিবাসী ও দরিদ্র বাঙালিরা বন ও জলাভূমির ওপর অধিকার হারাবেন বলে লিখিত বক্তব্যে আশংকা ব্যক্ত করা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান ও এর আশপাশের এলাকায় ত্রি-মাত্রিক ভূ-তাত্ত্বিক জরিপ অবিলম্বে বাতিল, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইতোমধ্যে যে পরিবেশগত, মানবিক ও আর্থিক বিপর্য়য়ের তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় বাপা। এছাড়া লাউয়াছড়া বনের মধ্যদিয়ে যান চলাচল বন্ধ, রেল লাইন স্থানান্তর, বনের অভ্যন্তরে বহিরাগতদের যাতায়াত বন্ধ এবং সব ধরনের শব্দযন্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ব করার দাবি জানানো হয় । লিখিত বক্তব্য পড়ে শোনান মৌলভীবাজার পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শাহ আখলাকুল আম্বিয়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সিলেট পরিবেশ আন্দোলনের সদস্যসচিব আব্দুল করিম, হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সদস্যসচিব আবু হেনা মোস্তফা কামাল, গ্রিন পিসের সদস্য আকিকুল ইসলাম শোয়েব, বেসরকারি সংস্থা (এনজিও) শেডের পরিচালক ফিলিপ গাইন, মাগুরছড়া গ্যাস সম্পদ ধ্বংসের ক্ষতিপুরণ আদায় জাতীয় কমিটির সভাপতি মো. জাহেদুর রহমান ও সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ। শরীফ জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাউয়াছড়ার অভ্যন্তরে ত্রি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ শুরুর আগে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন লাউয়াছড়ার জীববৈচিত্র্য ও পরিবেশ ব্যাপক ক্ষতির আশংকা ও উদ্বেগ প্রকাশ করে জরিপ কাজ বন্ধের দাবি জানায়। এতসব উদ্বেগ, আপত্তি ও দাবি উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তর শেভরনকে ত্রি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার অনুমতি দিয়েছে।" তার দাবি, অনুমতি দেওয়ার এই প্রক্রিয়াটি বিদ্যমান জাতীয় পানি নীতি, জাতীয় পর্যটন নীতিমালা, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, বন্য প্রাণী সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, বন আইন, জাতীয় জ্বালানি নীতিমালা এবং জাতিসংঘ ঘোষিত আর্ন্তজাতিক প্রাণী বৈচিত্র্য সনদের পরিপ