২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার উপকূল অতিক্রম করছে নার্গিস

হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারের বাশিন উপকূল অতিক্রম শুরু করেছে। সন্ধ্যা ৬টার পর এটিউপকূল অতিক্রম শুরু করে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টি আরও পূর্বদিকে সরে গিয়ে সন্ধ্যা ৬টার পর হারিকেনের তীব্রতা নিয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম শুরু করে। রাতের মধ্যে বাশিন এর কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম শেষ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারের বাশিন উপকূল অতিক্রম শুরু করেছে। সন্ধ্যা ৬টার পর এটিউপকূল অতিক্রম শুরু করে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টি আরও পূর্বদিকে সরে গিয়ে সন্ধ্যা ৬টার পর হারিকেনের তীব্রতা নিয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম শুরু করে। রাতের মধ্যে বাশিন এর কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম শেষ করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের সংলগ্ন এলাকায় সাগর বিক্ষুদ্ধ। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ২৬ এপ্রিল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়। ২৭ এপ্রিল বিকালে এটি শক্তিশালী হয়ে নিুচাপে পরিণত হয়। ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। শুরু থেকেই ঘূর্ণিঝড় নার্গিসের গতিপথ ছিল অস্থির। চলতি পথে বেশ কয়েকবার দিক পরিবর্তন করে এটি। এসময় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামনে অগ্রসর হতে গিয়ে এলোমেলা আচরণ করেছে ঘূর্ণিঝড় নার্গিস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৯০০ ঘ.