২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদের আশঙ্কা কমেছে, মিয়ানমারের দিকেই নার্গিসের পথ

মিয়ানমার উপকূলে শুক্রবার বিকেল অথবা রাতের মধ্যে নার্গিস আঘাত হানতে পারে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের বদলে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। একই সঙ্গে মংলা বন্দরের দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 05:10 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার উপকূলে শুক্রবার বিকেল অথবা রাতের মধ্যে নার্গিস আঘাত হানতে পারে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের বদলে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। একই সঙ্গে মংলা বন্দরের দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল থাকবে। বিশেষ বুলেটিনে জানানো হয়, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' সামান্য পূর্ব দিকে সরে গিয়ে মিয়ানমারের দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল অথবা রাতের মধ্যে নার্গিস আঘাত হানতে পারে। ভারতীয় একটি আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার বিকেলের মধ্যে মিয়ানমারের আয়েআরওয়াদি ডেল্টা উপকূলে নার্গিস আঘাত হানতে পারে। তারা বলছে, নার্গিস কিছুটা দুর্বল হয়ে পড়লেও একে মোকাবেলায় মিয়ারমারের উচিত ব্যাপক জনসংখ্যা অধ্যুষিত আয়েআরওয়াদি ও ভ্যানগন বিভাগে স