ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর গবেষণা প্রতিষ্ঠান মওদুদী রিসার্চ একাডেমীর পরিচালক আবদুস শহীদ নাসিমের স্ত্রী সোহেলী শহীদ রানুকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাসিমকেও গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।
রমনা থানার উপ পরিদর্শক আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে মগবাজার গ্রিনওয়ে অ্যাপার্টমেন্ট থেকে সোহেলীকে গেপ্তার করা হয়।
মওদুদী রিসার্চ একাডেমীর ভাড়া করা বাড়ির একটি অংশ অবৈধভাবে দলখ করে রাখা ও প্রতারণার অভিযোগে গত ৪ নভেম্বর ভবন মালিকের দায়ের করা একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত স
bdnews24