২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে এক লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র

ইঁদুরের আক্রমণে বিপাকে পড়া পার্বত্য চট্টগ্রামের জনগণের খাদ্য দুর্দশা লাঘবে সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র সরকার এক লাখ ডলার দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইঁদুরের আক্রমণে বিপাকে পড়া পার্বত্য চট্টগ্রামের জনগণের খাদ্য দুর্দশা লাঘবে সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র সরকার এক লাখ ডলার দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পার্বত্য অঞ্চলের কোনো কোনো এলাকায় ইঁদুরের দল ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো মাঠের ফসল ধ্বংস করে ফেলেছে। ওইসব অঞ্চলে প্রায় ৯০ শতাংশ জমির ফসল ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে দেশীয় বীজ সরবরাহের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র সহযোগিতায় বেসরকারি সংস্থা কেয়ার একটি উদ্যোগ নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাতে ইউএসএআইডি'র মাধ্যমে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র সরকার। ইউএসএআইডি যুক্তরাষ্ট্র সরকারের প্রধান উন্নয়ন সংস্থা। ২০০৭ সালে বাংলাদেশে উন্নয়ন সহায়তা হিসেবে ৮ কোটি ২০ লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/১৮৫৫ ঘ.