২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল চলাচল পুনরায় শুরু

লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল চলাচল প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার বিকালে পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

লালমনিরহাট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল চলাচল প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার বিকালে পুনরায় শুরু হয়েছে। পাটগ্রাম ও বাউরা রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে বুধবার সকালে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাটে দায়িত্বরত রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট সৈয়দ জহুরুল হক সাংবাদিকদের বলেন, লালমনিরহাট বুড়িমারী রেলপথের অবস্থা নাজুক হয়ে পড়ায় সকাল ৬টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে বগি তিনটি উদ্ধার করার পর বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৪৭ ঘ.