২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা যুবলীগ নেতা সাগর রায় জেল গেটে গ্রেপ্তার

জামিনে ছাড়া পাওয়া বগুড়া জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাগর কুমার রায়কে মঙ্গলবার জেল গেট থেকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

বগুড়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে ছাড়া পাওয়া বগুড়া জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাগর কুমার রায়কে মঙ্গলবার জেল গেট থেকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান আলী বলেন, "ওপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।" আহসান আলী জানান, একমাস আগে সাগরকে যৌথবাহিনী তার বাদুরতলার বাসা থেকে জরুরি আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছিল। মঙ্গলবার তিনি জামিনে ছাড়া পান। সাগর কুমার রায়ের সঙ্গে একই রাতে জামাত নেতা এরশাদুল বারী এরশাদ এবং বিএনপি নেতা ও পৌর কমিশনার দেলোয়ার হোসেন হিরুকেও গ্রেপ্তার করা হয়েছিল। গত সোমবার দেলোয়ার হোসেন হিরু জামিনে মুক্তি পেলে তাকেও জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০১ ঘ.