২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অপহরণ মামালায় একজনের কারাদণ্ড

সাতক্ষীরায় অপহরণ মামলায় মো. হবি নামের একজনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

সাতক্ষীরা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় অপহরণ মামলায় মো. হবি নামের একজনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান এই রায় দেন। মো. হবি কালারোয়া উপজেলার যুগিবাড়িয়া গ্রামের মোস্তাক আলীর ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন। ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি দুপুরে মো. হবি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের জবেদ আলীর মেয়ে চুপড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রোকসানা খাতুনকে (১২) স্কুলের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রোকসানার বাবা জবেদ আলী সদর থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩০ ঘ.