নীলফামারী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে নীলফামারীতে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং অপর চারজনের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট এনামুল হক জেলা শহরের পুর্ব কুখাপাড়া এলাকায় এ অভিযান চালান।
নীলফামারী বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী তাজুল ইসলাম জানান, শহরের পুর্ব কুখাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে কৃঞ্চকমল রায়কে পাঁচ হাজার টাকা জরিমানা করে। তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া অবৈধভাবে সংযোগ নিতে কৃষ্ণকমল রায়কে সহায়তা করার অভিযোগে নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান সাহাদাত হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে পূর্ব কুখাপাড়ার অপর চারজনের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার, মিটারসহ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেননি প্রকৌশলী তাজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24