২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সেনাশাসন সমর্থন করবে না যুক্তরাজ্য: আনোয়ার চৌধুরী

বাংলাদেশে সেনাশাসন যুক্তরাজ্য কখনোই সমর্থন করবে না- মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। সব দলের অংশগ্রহণে ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সেনাশাসন যুক্তরাজ্য কখনোই সমর্থন করবে না- মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। সব দলের অংশগ্রহণে ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে সোমবার ডিপ্লোমেটিক করসপনডেন্ট অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত মতবিনিময় সভায় আনোয়ার চৌধুরী বলেন, "বাংলাদেশে সেনাশাসন যুক্তরাজ্য কখনোই সমর্থন করবে না-এটাই আমাদের দৃষ্টিভঙ্গী। সেনা শাসনকে আমরা কখনোই ভালো চোখে দেখি না। সামরিক আইনকেও আমরা সমর্থন করব না।" সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির অংশ না নেওয়ার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "নির্বাচনে প্রধান দুটি দল নির্বাচনে না গেলে তা হবে দুঃখজনক। কারণ গণতন্ত্র সবসময়ই অংশিদারিত্বমূলক একটি বিষয়ে।" নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকারের কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গী গ্রহণ করার ওপর তিনি জোর দেন। বিদায়ী ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, "ডিসেম্বরে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। কারণ এ বিষয়ে বাংলাদেশ সরকার জাতিসংঘ এবং আন্তর্জাতিক স