২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-সংলাপে বসেছেন চার উপদেষ্টা

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সোমবার প্রাক-সংলাপে বসেছেন তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা। সোমবার বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে প্রাক-সংলাপ শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সোমবার প্রাক-সংলাপে বসেছেন তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা। সোমবার বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে প্রাক-সংলাপ শুরু করেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বৈঠকের শুরুতে উপস্থিত থাকলেও কিছুক্ষণ পর বেরিয়ে যান। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, ডিসিসিআই সভাপতি হুসাইন খালেদ, বিজিএমইএ সভাপতি আনোয়ার পারভেজ, বিটিএমএ সভাপতি ফজলুল হক, ওষুধ শিল্প সমিতির সভাপতি এম শফিউজ্জামান, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লতিফুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক এফবিসিআিই সভাপতি মীর নাসির প্রমুখ। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সরকারের চলমান প্রাক-সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এসকে/১৫০৩ঘ.