২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাত ৮টার পর দোকান বন্ধ রাখতে বিদ্যুৎ সংস্থাগুলোর অভিযান

রাত ৮টার পর দোকানপাট ও বিপণি বিতান বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশ বাস্তবায়নের জন্য অভিযানে নেমেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। রোববার রাত আটটার পর এই অভিযান শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ৮টার পর দোকানপাট ও বিপণি বিতান বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশ বাস্তবায়নের জন্য অভিযানে নেমেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো। রোববার রাত আটটার পর এই অভিযান শুরু হয়। বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব দোকান রাত ৮টার পরও খোলা থাকে সেগুলো বন্ধ রাখতে বলা হবে। প্রথম পর্যায়ে কোনও সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। তবে কেউ এ পরামর্শ না শুনলে আমরা সংযোগ বিচ্ছিন্ন করব।" সচিব বলেন, "দোকান মালিক সমিতির সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আশা করি, তারা আমাদের সহযোগিতা করবেন।" বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত ৮টার পর দোকান বন্ধ রাখার নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এ কারণেই বিদ্যুৎ বিভাগ থেকে ডেসা, ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিতরণ প্রতিষ্ঠানগুলোকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, রাত ৮টার পর দোকান-পাট বন্ধ রাখলে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। লোডশেডিংয়ের কারণে রাজধানীতে ওয়াসার পানি সরবরাহেও বিঘ