২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইন উ'র সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি শুক্রবার সকালে সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 06:14 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি শুক্রবার সকালে সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তিনি সেনা প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূত জেং কুইং দেয়াং উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১২০০ ঘ.