২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিদ্যুৎ কার্যালয়ে তালা মেরেছে বোরো চাষীরা

বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে না পেরে দৌলতখান উপজেলার বোরো চাষিরা মঙ্গলবার উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে তালা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 05:50 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ভোলা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে না পেরে দৌলতখান উপজেলার বোরো চাষিরা মঙ্গলবার উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে তালা দিয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা কর্মকর্তা সান্টু রঞ্জন বলেন, "চাষিদের আসতে দেখে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।" তিনি জানান, কর্মকর্তা কর্মচারীরা সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ে ফেরেনি। কার্যালয়ের তালাও খোলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি কিংবা কেউ মামলা করেননি বলেও জানান তিনি। স্থানীয় কৃষক আব্দুল মালেক জানান, গত একমাস যাবত বিদ্যুতের অভাবে বোরো ক্ষেতে ঠিকমতো সেচ দিতে না পারায় চাষের মারাত্মক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩১১ ঘ.