২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক সংলাপ বৈঠকে দেলোয়ারপন্থীদের সরকারের আমন্ত্রণ

প্রাক সংলাপ বৈঠকে বসার জন্য খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই অংশের এক নেতা। তারা আমন্ত্রণ গ্রহণ করে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাক সংলাপ বৈঠকে বসার জন্য খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই অংশের এক নেতা। তারা আমন্ত্রণ গ্রহণ করে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক হওয়ার কথা। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে আজ (মঙ্গলবার) এক উপদেষ্টার কথা হয়েছে। কাল (বুধবার) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রাক সংলাপ বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।'' বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ''প্রাক সংলাপ বৈঠকে আমরা অংশ নেব।" গত বৃহস্পতিবার সকালে প্রাক সংলাপ বৈঠকের জন্য খোন্দকার দেলোয়ার হোসেনকে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এসএমএস করেছিলেন। কিন্তু তারা বৈঠকে যাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২২১৭ ঘ.