২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জনবল ও যানবাহনের ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য জনবল ও যানবাহনের ব্যবস্থা এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনীর ভাষাগত ত্র"টি সংস্কার করে আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত শুনানি আগামী ১৩ মে পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানিতে ওইসব বিষয়ে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য জনবল ও যানবাহনের ব্যবস্থা এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনীর ভাষাগত ত্র"টি সংস্কার করে আদালতকে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত শুনানি আগামী ১৩ মে পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানিতে ওইসব বিষয়ে অবহিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই আদেশ দেন। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল জনবল ও যানবাহন বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ একটি হলফনামার মাধ্যমে আদালতে উপস্থাপন করেন। আদালত তার কাছে জানতে চান, গত ৪ মার্চের আইন মন্ত্রণালয়ের চিঠিতে মহানগর হাকিমদের যানবাহনের ব্যবস্থা করার কথা বলা আছে, কিন্তু মহানগর হাকিম ছাড়া অন্য হাকিমদের যানবাহন বিষয়ে কী বলা আছে? ওই চিঠিতে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। জনবল কাঠামো ও যানবাহন সরবরাহের বিষয়টি কী পর্যায়ে রয়েছে? অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। কিছু কিছু কাজ এখনো বাকী রয়েছে। তাই কিছু সময় লাগবে। আদালত এ বিষয়ে সরকারকে যথাযথ আদেশ দিতে পারেন। আদালত বলেন, ফৌজদারি কার্যবিধি সংশোধনীতে কিছু ভাষাগত ত্র"টি রয়েছে। এসব ত্র"টি সংশোধন করতে হবে। আদালত ১৩ মে পর্যন্ত এ বিষয়ে শুনানি মুলতবি করে ম্যাজিস্ট্রেটদের জনবল ও যানবাহনের ব্যবস্থা এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনীর ভাষাগত ত্র"টি সংশোধন করে সুপ্রিম কোর্টকে অবহিত করতে সরকারকে নির্দেশ দেন। আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য দুই দফায় ১ হাজার ৭৮ ও ১ হাজার ৩ শ ৮৬ জন সহায়ক জনবল সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মহানগরের বাইরে তাদের জন্য ৬৫ টি মাইক্রোবাস ক্রয়ের প্রক্রিয়াও চলছে। ফৌজদারি কার্যবিধি সংশোধনীর ভাষাগত কিছু ত্র"টি রয়েছে। ১৩ মে আদালতকে জনবল ও যানবাহন বিষয়ে অগ্রগতি জানাতে হবে। ওই দিন আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারেন।" গতবছর ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আনুসঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের 'গত বছরের ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে' ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। পরে এ নির্দেশনা বাস্তবায়নে আদালত সরকারকে বেশ কয়েকবার তাগিদ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমএ/১৪৫৩ঘ.