২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ আইন সংস্কার এ বছরই: এম এ মতিন

স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, সরকার এ বছরের মধ্যে পুলিশ আইন সংস্কার করবে। রোববার মিরপুরের পুলিশ স্টাফ কলেজের 'দ্বিতীয় পুলিশ নির্বাহী উন্নয়ন' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, সরকার এ বছরের মধ্যে পুলিশ আইন সংস্কার করবে। রোববার মিরপুরের পুলিশ স্টাফ কলেজের 'দ্বিতীয় পুলিশ নির্বাহী উন্নয়ন' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "বৃটিশ আমলের পুলিশ আইন দিয়ে এখনকার পুলিশ বাহিনীকে চালানো সম্ভব নয়। তাই সরকার এ বছরের মধ্যে পুলিশ আইন সংস্কার করবে।" দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এম এ মতিন বলেন, জান-মাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মকর্তাদের নৈতিক ও মানসিকভাবে আরো দক্ষ হতে হবে। অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ভারপ্রাপ্ত মহা পরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা, ঢাকার পুলিশ কমিশনার নাঈম আহমেদ, স্টাফ কলেজের পরিচালক এ কে এম মাহফুজুল হক ও মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২৩২০ ঘ.