২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই-এর নতুন মহাপরিচালক শেখ মনিরুল ইসলাম

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলামকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার তিনি নতুন পদে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলামকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার তিনি নতুন পদে যোগ দেবেন। শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। শেখ মনিরুল ইসলাম ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান। পরবর্তীকালে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৮-৮৯ সালে ইরাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মেজর জেনারেল মনিরুল ইসলাম । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/এসকে/১৯৩৮ঘ.