২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী নোমানের সহকারী হিরু কারাগারে

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী (পিএস) নুরুল আজিম হিরুকে চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী (পিএস) নুরুল আজিম হিরুকে চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর বিচার বিভাগীয় হাকিম গোলাম ফারুকের আদালতে আত্মসমর্পণ করে হিরু জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ১৪ এপ্রিল নগরীর কোতোয়ালি থানায় হীরেন দে নামে এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় হিরুকে কারাগারে পাঠানো হয়। এই মামলায় হিরু দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে এ মামলায় হিরুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে অ্যাডভোকেট আবদুস সাত্তার দাবি করেন। গত বছরের অক্টোবর মাসে পুলিশ এ মামলায় হিরুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাকিল করে। জরুরি অবস্থা জারির পর থেকে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানও অপ্রকাশ্য। তিনি বিদেশে রয়েছেন বলে তার দলীয় লোকজন জানায়। একই সময় থেকে হিরুও পলাতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৩২ ঘ.