২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী পাচারের দায়ে চাঁপাইনবাবগঞ্জে দুইজনের কারাদণ্ড

নারী পাচারের দায়ে দুই ব্যক্তিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

চাাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী পাচারের দায়ে দুই ব্যক্তিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার শিংগীহারি গ্রামের মাহারিনা এবং ভারতের বিহার রাজ্যের কাঠিয়াল জেলার পরানপুর থানার মানিকনগর গ্রামের মো. আব্দুল হাকিম ওরফে আইনুল। মাহারিনা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল মান্নান ওরফে হাজী মান্নান, রাহাত বিশ্বাস, আজাহার আলী ও মোফাজ্জল হোসেন ফিতু। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মোঙ্গলাপাড়ার শাহাবউদ্দিনের মেয়ে পারভীনকে (১৪) ভারতে পাচারের উদ্দেশ্যে ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর তার সৎমা মাহারিনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হুদমাপাড়া গ্রমে আনে। গোপন সংবাদ পেয়ে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা সেদিনই ওই গ্রাম থেকে ভারতীয় নাগরিক আব্দুল হাকিম ওরফে আইনুলকে ১০০ ভারতীয় রুপিসহ গ্রেপ্তার ও পারভীনকে উদ্ধার করে। মাহরিনা পালিয়ে যান। এই ঘটনায় ওইদিনই বিডিআর শিবগঞ্জ থানায় মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আতাউর রহমান ২০০৩ সালের ১ নভেম্বর অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.