২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের কেয়াং পাড়া থেকে মঙ্গলবার সাড়ে চার কেজি ওজনের একটি কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তিসহ মং শৈ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের কেয়াং পাড়া থেকে মঙ্গলবার সাড়ে চার কেজি ওজনের একটি কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তিসহ মং শৈ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মং শৈ কেয়াং পাড়া এলাকার বাসিন্দা। মূর্তিটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তারা। চট্টগ্রাম র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে ক্রেতা সেজে র‌্যাবের সদস্যরা দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের কেয়াং পাড়ার একটি বাসায় যায়। এ সময় মং শৈ তাদের দেখানোর জন্য মূর্তিটি নিয়ে বাইরে এলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, মং শৈকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.