ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো ধান চাষে সেচ কাজে ডিজেল ব্যবহারকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রথমবারের মতো সরাসরি ভর্তুকির টাকা দেওয়া শুরু হয়েছে।
আড়াই একর বা তার কম বোরো জমি চাষ করা কৃষককে ডিজেলে ভর্তুকি বাবদ একর প্রতি ৫৪৫ টাকা করে দিচ্ছে সরকার।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার দুপুরে মানিকগঞ্জের দিঘি ইউনিয়ন পরিষদের মাঠে কৃষকদের ডিজেলে ভর্তুকির টাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন ।
এ সময় কৃষি উপদেষ্টা সি এস করিম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, কৃষি স
bdnews24