ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ইমেজিং শো' তে এসে একটি ডেস্কজেট প্রিন্টার কিনেছেন মালিবাগের ব্যবসায়ী মো. নাহিল। বললেন, দোকানগুলোর চেয়ে এখানে দাম কম। আবার উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে গ্যারান্টিসহ পণ্য কেনা যাচ্ছে তাই এখানে এসেছেন।
রোববার তিনি পণ্য কিনতে এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসেন আসেন ইমেজিং শোর কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে। পরপর দুদিনই তার প্রদর্শনীতে আসার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও
bdnews24