২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের বেতন বাড়ানোর সুপারিশ সরকারের কাছে

নিু আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন বাড়ানোর সুপারিশ সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন। রোববার বিকেল ৩টার দিকে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদের স্বাক্ষরে আইন মন্ত্রনালয়ে এ সুপারিশ পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিু আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন বাড়ানোর সুপারিশ সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন। রোববার বিকেল ৩টার দিকে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদের স্বাক্ষরে আইন মন্ত্রনালয়ে এ সুপারিশ পাঠানো হয়। রেজিস্ট্রার ইকতেদার আহমেদ সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, আইন মন্ত্রণালয় সুপারিশ উপদেষ্টা পরিষদে পাঠাবে। সেখানে অনুমোদন হলে সুপারিশ বাস্তবায়িত হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গত ৩ এপ্রিল নিু আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা বাড়ানোসহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য সরকারের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১০২ ঘ.