২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় হাজারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির রাখার অভিযোগে করা মামলায় ফেনী-২ (সদর-দাগনভূঁইয়া) আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ফেনী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির রাখার অভিযোগে করা মামলায় ফেনী-২ (সদর-দাগনভূঁইয়া) আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ ও বিশেষ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট শরফুদ্দিন মাহমুদ মানিক জানান, ২০০৭ সালের ২ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তখনকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক সফিকুর রহমান ফেনী থানায় মামলাটি করেন। গত ৩ এপ্রিল ফেনীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। জয়নাল হাজারী বর্তমানে পলাতক। মামলার অপর আসামি তার ছোট বোন খোজেদা বেগম জামিনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.