২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিএসএম ফরিদ এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- মো. সাজ্জাদ আহম্মদ সাব্বির। তিনি কটিয়াদী উপজেলা সদরের চানপুর মধ্যপাড়া গ্রামের মানিক উদ্দিনের ছেলে। বর্তমানে কারাগারে আছেন তিনি। ২০০২ সনের ২ ডিসেম্বর মেরাতলা এলাকার বাসিন্দা হাজী মো. মেজবাহ উদ্দিনের সাত বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন মো. সাজ্জাদ আহম্মদ সাব্বির। এ ঘটনায় মেজবাহ উদ্দিন কটিয়াটি থানায় সাজ্জাদের বিরুদ্ধে মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মানিক। আসামি পক্ষে ছিলেন মিয়া মো. ফেরদৌস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.