২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে ৫ সহোদরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মঙ্গলবার রাতে আগুনে পুড়ে পাঁচ সহোদরের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৩ থেকে ১৪। তাদের বাবার নাম মোহাম্মদ ইলিয়াছ। আগুনে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা বেড়িবাঁধের ওপর ইলিয়াছের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাঁচ ভাইবোনই তখন ঘরে ছিল। তাদের বাবা-মা ঘরে ছিল না। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 06:33 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মঙ্গলবার রাতে আগুনে পুড়ে পাঁচ সহোদরের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৩ থেকে ১৪। তাদের বাবার নাম মোহাম্মদ ইলিয়াছ। আগুনে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা বেড়িবাঁধের ওপর ইলিয়াছের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাঁচ ভাইবোনই তখন ঘরে ছিল। তাদের বাবা-মা ঘরে ছিল না। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা বলছে। মৃতরা হলো- রোজিনা (১৪), আকবর (১১), আজগর (৮), নেজাম (৫) ও করিম (৩)। অগ্নিকাণ্ডে এ করুণ মৃত্যুর ঘটনায় দক্ষিণ গহিরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আবদুল কাদের বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ বিক্রেতা ইলিয়াছ তার স্ত্রী রহিমা খাতুনকে নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে পাশের পাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিন শিশুপুত্র ঘুমে ছিল এবং অপর দুই সন্তান রোজিনা ও আকবর পড়ছিল। আবদুল কাদের জানান, মশার কয়েল থেকে মশারিতে আগুন লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় পাঁচ ভাইবোনের কেউই বের হতে পারেনি। আগুনে পুরো বাড়িটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর পর অগ্নিদগ্ধ পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। আগুন পাশের আরেকটি বেড়ার ঘরে ছড়িয়ে পড়লেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ কর্মকর্তা আবদুল কাদের জানান। তিনি বলেন, "খবর পেয়ে বাড়ি ফিরে ইলিয়াছ ও তার স্ত্রী সন্তানদের লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। ইলিয়াছ জানান, তিনি মাছ কেনার টাকা আনার জন্য তিনি শ্বশুর বাড়ি গিয়েছিলেন।" স্থানীয় সাংবাদিক নুরুল ইসলাম জানান, বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ ১৯ বছর আগে দক্ষিণ গহিরা বেড়ি বাঁধে নিজ উদ্যোগে ঘর তুলে বসবাস করে আসছিলেন। মঙ্গলবারের অগ্নিকাণ্ডে পাঁচ ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১২২৭ ঘ.